NOTICE
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর স্বাস্থ্য পরীক্ষা
Publish Date: Thu Jun 2026
Notice By: Admin
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, (ক) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর "সহকারী পরিচালক (নন-ক্যাডার)" ১০ম গ্রেডের ০৩ (তিন) জন এবং (খ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন "উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (নন-ক্যাডার)" ১০ম গ্রেডের ২৬ (ছাব্বিশ) জন মোট ২৯ (উনত্রিশ) জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের নিমিত্তে অত্র দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার সময় ও স্থান নিম্নে উল্লেখিত ছক অনুসারে নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে আপনাকে যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় মেডিকেল বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।